Dhaka ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

  • Reporter Name
  • সময়: ০৭:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৭৬ Time View

জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা মানিকাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি (১৫ এপ্রিল) জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও জনসাধারণ অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।

পরে উপজেলা প্রশাসন ঘটনাটির প্রাথমিক সত্যতা যাচাই করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসন বিধি মোতাবেক অভিযুক্ত শিক্ষক শ্রীদামকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

সময়: ০৭:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা মানিকাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি (১৫ এপ্রিল) জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও জনসাধারণ অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।

পরে উপজেলা প্রশাসন ঘটনাটির প্রাথমিক সত্যতা যাচাই করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসন বিধি মোতাবেক অভিযুক্ত শিক্ষক শ্রীদামকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় আদিবাসী পরিবারের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ