Dhaka ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় বিএনপির ৩ কর্মী নিহত

আশিক বিশ্বাস, মোংলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি (বেলাই ব্রিজ) এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় নেতা হিসেবে শামীমুর রহমানের মিটিং শেষ করে। সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫), এবং হরিপদ রায় (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জন রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির একটি সমাবেশ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

সন্ধ্যায় বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দলের সমাবেশ থেকে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ
Tag :
জনপ্রিয় নিউজ

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রামপালে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় বিএনপির ৩ কর্মী নিহত

সময়: ১১:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আশিক বিশ্বাস, মোংলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি (বেলাই ব্রিজ) এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় নেতা হিসেবে শামীমুর রহমানের মিটিং শেষ করে। সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫), এবং হরিপদ রায় (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জন রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির একটি সমাবেশ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

সন্ধ্যায় বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দলের সমাবেশ থেকে ফেরার পথে নিজ দলের তিন কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!!