Dhaka ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন : অ্যাড. শাহাজাহান খান দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাশেদ খাঁনের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন

  • Reporter Name
  • সময়: ০৮:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৭ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে তার বিরুদ্ধে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন। জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, নাসীরুদ্দীন তখন জানান যে তিনি এ ধরনের মন্তব্য আর করবেন না।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, পরে রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী আবার ফোন করে বলেন, তিনি তার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করবেন। এ সময় নাহিদ ও আসিফের কাছ থেকে অর্থ নেওয়া এবং একটি ফ্ল্যাট কেনার অভিযোগও তোলা হয়।

এসব অভিযোগ অস্বীকার করে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি নাহিদ বা আসিফের কাছ থেকে কখনও কোনো অর্থ নেননি। তিনি আরও বলেন, তার সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা প্রকাশ করতে পারেন।

ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খাঁন উল্লেখ করেন, প্রথম ফোনকলের পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের অবস্থান পুনর্বিবেচনা করেছেন। তবে পরবর্তীতে তার সাম্প্রতিক বক্তব্য দেখে সেই ধারণা বদলে গেছে বলে মন্তব্য করেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ধৌবাউড়ায় জমি দখল নিয়ে বিরোধ, আঃ খালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রাশেদ খাঁনের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন

সময়: ০৮:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে তার বিরুদ্ধে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন। জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, নাসীরুদ্দীন তখন জানান যে তিনি এ ধরনের মন্তব্য আর করবেন না।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, পরে রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী আবার ফোন করে বলেন, তিনি তার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করবেন। এ সময় নাহিদ ও আসিফের কাছ থেকে অর্থ নেওয়া এবং একটি ফ্ল্যাট কেনার অভিযোগও তোলা হয়।

এসব অভিযোগ অস্বীকার করে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি নাহিদ বা আসিফের কাছ থেকে কখনও কোনো অর্থ নেননি। তিনি আরও বলেন, তার সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা প্রকাশ করতে পারেন।

ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খাঁন উল্লেখ করেন, প্রথম ফোনকলের পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের অবস্থান পুনর্বিবেচনা করেছেন। তবে পরবর্তীতে তার সাম্প্রতিক বক্তব্য দেখে সেই ধারণা বদলে গেছে বলে মন্তব্য করেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচারে অতিষ্ঠ নারী উদ্যোক্তা