Dhaka ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা খানসামায় মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যয় হরিণাকুন্ডুতে যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব: দায়মুক্তি পাওয়া ওসির কান্নাকাটি, সাংবাদিককে ১০ লাখ টাকা সাধার অভিযোগ মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার ও মানবিক দায়িত্বের পুনর্বিবেচনা মাধবপুরে সাংবাদিককে সোহাগের প্রাণনাশের হুমকি: মামলার প্রস্তুতি ১৯৮২ সালে ১৭ জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হত্যার প্রতিবাদে- মানবতা বাঁচাও দিবস পালন করলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

  • Reporter Name
  • সময়: ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে মোট ১ লাখ ১২ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নারীসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২,৮৬৭ পিস ইয়াবাসহ মোঃ আলম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। বিজিডি-১১২২ ডগ ‘হেক্টর’-এর সহায়তায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজারে বিক্রির কথা স্বীকার করে।

এদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭ এর অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন— মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

অন্যদিকে, কক্সবাজারের রামুতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তেরখাদায় হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

সময়: ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে মোট ১ লাখ ১২ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নারীসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২,৮৬৭ পিস ইয়াবাসহ মোঃ আলম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। বিজিডি-১১২২ ডগ ‘হেক্টর’-এর সহায়তায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজারে বিক্রির কথা স্বীকার করে।

এদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭ এর অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন— মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

অন্যদিকে, কক্সবাজারের রামুতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ