
আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি,
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে ৫ইং ডিসেম্বর,শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর সংসদীয় আসনের দুলালপুর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর খামার শিমুলিয়া ইউনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায়,জুলহাস উদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার, জাহাঙ্গীর ভূইয়া প্রমুখ।
Reporter Name 






















