Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীমঙ্গলে এক কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৮:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১২৯ Time View

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের এক কিশোর বালক জুনায়েদ মিয়া (১৪) নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯শে মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের আরব আমিরাত প্রবাসী রমিজ মিয়ার ছেলে। এর আগে শুক্রবার (২৭শে মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে খেলা করছিল ও সময় থেকে নিখোঁজ হয় সে।

পরিবার সূত্রের বরাতে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক লাইভে এসে সন্তানের সন্ধান চেয়ে আহাজারি করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লাশ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেইসবুক লাইভে এসে কয়েকজনের নামউল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদেরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি। এ বিষয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর: গণমাধ্যমের সহযোগিতা কামনা
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

শ্রীমঙ্গলে এক কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার

সময়: ০৮:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের এক কিশোর বালক জুনায়েদ মিয়া (১৪) নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯শে মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের আরব আমিরাত প্রবাসী রমিজ মিয়ার ছেলে। এর আগে শুক্রবার (২৭শে মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে খেলা করছিল ও সময় থেকে নিখোঁজ হয় সে।

পরিবার সূত্রের বরাতে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক লাইভে এসে সন্তানের সন্ধান চেয়ে আহাজারি করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লাশ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেইসবুক লাইভে এসে কয়েকজনের নামউল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদেরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি। এ বিষয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ  ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী