Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতে ১১:৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“সংস্কৃতি কর্মীদের আহ্বান, বিএনপি বিজয়ী করতে ঐক্যবদ্ধ হোন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে দেশের প্রতিটি সংস্কৃতি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) ময়মনসিংহ নগরীর একটি সভাকক্ষে জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী জনগনের কাছে পৌঁছে দেওয়ায় সংস্কৃতি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্প ও সাংস্কৃতিক মাধ্যমে জনগনের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া সম্ভব, যা সাধারণ বক্তব্যের মাধ্যমে সহজে সম্ভব নয়। এজন্য মাঠে কার্যকর ভূমিকা রাখার জন্য দক্ষ সাংস্কৃতিক দল গঠন করতে হবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সদস্য সচিব শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিন সারোয়ার, এড. আজিজুল হাই সোহাগ, আনোয়ারুল ইসলাম মিথুন, সজিব হাসান সানি, সাজেদুল ইসলাম শিহাব, লুৎফর রহমান সরকার, মামুন তালুকদার, শাহনাজ বহ্নি, সুফিয়া আক্তার মায়া, শরীফ হোসেন, মনির হোসেন পাঠান ও মোঃ কাইয়ুম।

বক্তারা আরও বলেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের অপপ্রচারের প্রতিউত্তর নিশ্চিত করতে হবে। দল মনোনীত ‘ধানের শীষ’ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশ বাঁচবে, অন্যথায় আরও সংকট দেখা দেবে।

সভা শেষে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে শক্তিশালী করার মাধ্যমে দেশীয় শিল্প ও সংস্কৃতিকে বিকাশের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বিএনপিকে মৌলবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা ব্যর্থ করার জন্য প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি'র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ- অনুষ্ঠিত হয়
Tag :
জনপ্রিয় নিউজ

রাতে ১১:৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষ

“সংস্কৃতি কর্মীদের আহ্বান, বিএনপি বিজয়ী করতে ঐক্যবদ্ধ হোন”

সময়: ১০:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে দেশের প্রতিটি সংস্কৃতি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) ময়মনসিংহ নগরীর একটি সভাকক্ষে জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী জনগনের কাছে পৌঁছে দেওয়ায় সংস্কৃতি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্প ও সাংস্কৃতিক মাধ্যমে জনগনের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া সম্ভব, যা সাধারণ বক্তব্যের মাধ্যমে সহজে সম্ভব নয়। এজন্য মাঠে কার্যকর ভূমিকা রাখার জন্য দক্ষ সাংস্কৃতিক দল গঠন করতে হবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সদস্য সচিব শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিন সারোয়ার, এড. আজিজুল হাই সোহাগ, আনোয়ারুল ইসলাম মিথুন, সজিব হাসান সানি, সাজেদুল ইসলাম শিহাব, লুৎফর রহমান সরকার, মামুন তালুকদার, শাহনাজ বহ্নি, সুফিয়া আক্তার মায়া, শরীফ হোসেন, মনির হোসেন পাঠান ও মোঃ কাইয়ুম।

বক্তারা আরও বলেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের অপপ্রচারের প্রতিউত্তর নিশ্চিত করতে হবে। দল মনোনীত ‘ধানের শীষ’ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশ বাঁচবে, অন্যথায় আরও সংকট দেখা দেবে।

সভা শেষে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে শক্তিশালী করার মাধ্যমে দেশীয় শিল্প ও সংস্কৃতিকে বিকাশের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বিএনপিকে মৌলবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা ব্যর্থ করার জন্য প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day - 2026) উদযাপন