
বগুড়া জেলা প্রতিনিধি:
জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সান্তাহারে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার উপস্থিতিতে গত রাতে প্রায় ১০টা ৪৫ মিনিট থেকে সান্তাহারের সুনামধন্য আনিকা পাম্পে পরিচালিত হয় বিশেষ অভিযান।
অভিযানে দেখা যায়, মোটরসাইকেল চালকদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই বা হেলমেট ব্যবহার করছেন না, তাদের তেল দেওয়া হচ্ছে না।

এছাড়াও, যেসব গাড়িতে ৫ লিটারের বেশি তেল রয়েছে, সেসব গাড়িকেও নতুন করে তেল সরবরাহ থেকে বিরত রাখা হচ্ছে।
প্রশাসনের এই উদ্যোগকে জনসচেতনতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। স্থানীয়দের আশা, এ ধরনের অভিযান নিয়মিত হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
Reporter Name 



















