Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬২ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট সরিষাবাড়ীতে শামীম তালুকদার গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল বর্তমানে লন্ডনের মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

পারিবারিক সফরে ২ আগস্ট লন্ডনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।জনপ্রিয় এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি, ৮২টি হিন্দু ধর্মীয় পূজা মণ্ডপে তাঁর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনগুলো রূপ নেয় এলাকাজুড়ে এক আত্মিক সংহতির দৃশ্যপটে।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন,

♦ “আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান কামরুল’র দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চাই। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসার প্রতীক।”

 

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলফিকার চৌধুরী রানা বলেন,

♦ “আমাদের বিশ্বাস, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তাঁর মতো অভিজ্ঞ ও নিবেদিত নেতা আমাদের দলের পাশাপাশি গোটা এলাকার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।”

নেতাকর্মী ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন, কামরুজ্জামান কামরুল দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে পূর্বের ন্যায় জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

আরও পড়ুনঃ  ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন
Tag :
জনপ্রিয় নিউজ

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা

সময়: ০৭:৩৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল বর্তমানে লন্ডনের মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

পারিবারিক সফরে ২ আগস্ট লন্ডনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।জনপ্রিয় এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি, ৮২টি হিন্দু ধর্মীয় পূজা মণ্ডপে তাঁর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনগুলো রূপ নেয় এলাকাজুড়ে এক আত্মিক সংহতির দৃশ্যপটে।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন,

♦ “আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান কামরুল’র দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চাই। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসার প্রতীক।”

 

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলফিকার চৌধুরী রানা বলেন,

♦ “আমাদের বিশ্বাস, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তাঁর মতো অভিজ্ঞ ও নিবেদিত নেতা আমাদের দলের পাশাপাশি গোটা এলাকার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।”

নেতাকর্মী ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন, কামরুজ্জামান কামরুল দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে পূর্বের ন্যায় জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার