Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
তসলিমা আক্তার শিলা নির্বাচন পর্যবেক্ষন করতে ঢাকা গেছেন বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নানিয়ারচরে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুঁই চাকমার গণসংযোগ ও পথসভা ১৯৮, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা বিশিষ্ট সমাজসেবী দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন কুড়িগ্রামের দূর্গম চরে ছিন্নমূল মানুষের মাঝে বাফলা’র কম্বল বিতরণ ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজে সাংবাদিক সম্মেলন “সব ধর্মের মানুষের নিরাপদ বাংলাদেশ গড়তেই ধানের শীষে ভোট দিন” — দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম জামালপুর-১: জামায়াত কর্মীদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি নড়াইলে নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হঠাৎ পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে সরকার ৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদ বদলির আদেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান স্বাঝক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বদলির মধ্যে রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজির অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটের পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যক্রম সুষ্ঠু রাখতেই এই বদলি কার্যকর করা হয়েছে। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

তসলিমা আক্তার শিলা নির্বাচন পর্যবেক্ষন করতে ঢাকা গেছেন

হঠাৎ পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ

Update Time : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬