Dhaka ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজে সাংবাদিক সম্মেলন

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৪ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী)প্রতানিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গয়াবাড়ি স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ৩ জন কথিত কর্মচারী ও ৫ জন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠান চলাকালীন সময়েই শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে কলেজ মাঠে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়, যা শিক্ষা প্রশাসনের নিয়ম-নীতির পরিপন্থী।

জানা গেছে, গয়াবাড়ি স্কুল এন্ড কলেজটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। মাধ্যমিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শাখা সংযুক্ত হওয়ায় এর নামকরণ হয় গয়াবাড়ি স্কুল এন্ড কলেজ। তবে সম্প্রতি কলেজ শাখার তিনজন কর্মচারীকে ও ৫ জন শিক্ষককে কথিত নিয়োগকে ঘিরে প্রতিষ্ঠানের ভেতরে বিভক্তি ও পাল্টাপাল্টি অভিযোগ প্রকাশ্যে চলে আসে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অভিযোগ, গত বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে প্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে কলেজ মাঠে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।

এলাকাবাসী আরও জানান, কলেজ শাখার অধ্যক্ষ পদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন সরকার এবং কলেজ শাখার সহকারী অধ্যাপক কামরুজ্জামান ও ফিরোজুল ইসলাম–এর মধ্যে বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক ঘটনার পেছনে সেই অভ্যন্তরীণ বিরোধই প্রকাশ্যে রূপ নিয়েছে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন সরকার বলেন,৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান খোলা ছিল। শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে থাকার কারনে আমি সেদিন উপস্থিত থাকতে পারিনি। সেই সুযোগে উল্লেখিত দুজন শিক্ষকসহ শামসুল আলম, গোলাম মোস্তফা ও হুমায়ারা বেগম ও সাদেকুল আলম সরকারকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে আমার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
বিষয়টি আমি গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।

অভিযোগের বিষয়ে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন,
প্রতিষ্ঠান চলাকালীন সময় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলনের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

ডিমলায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজে সাংবাদিক সম্মেলন

সময়: ০৯:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬