Dhaka ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন”

  • Reporter Name
  • সময়: ০৯:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন।

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা—আর নয় অপেক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা ভার্ডের (VERD) আয়োজনে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর সরকারি মডেল হাইস্কুল এবং বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের এলআরপি-৪৩ প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও এলআরপি-৪৩ প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্রের মেয়েশিশুদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া গ্রিস থেকে আগত অ্যাকশনএইড হেলাসের নারী প্রতিনিধিদের সঙ্গে বিশ্বম্ভরপুরের মেয়েশিশুদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের মধ্যে আনন্দ, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিশুদের অধিকার, সুরক্ষা বিষয়ক বার্তা তুলে ধরা হয়।

অন্যদিকে, বিশ্বম্ভরপুর সরকারি মডেল হাইস্কুলে শিশু অধিকার ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের অধিকার, নিরাপত্তা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতে ‘শপথ করি’ শীর্ষক একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়।
আয়োজকদের মতে, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা জোরদার করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য, ভার্ড ও অ্যাকশনএইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রিস থেকে আগত অ্যাকশনএইড হেলাসের ৪৮ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচি উপভোগ করেন।

শিশু অধিকার সপ্তাহের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সোনালী ব্যাংকের অস্থায়ী খণ্ডকালীন পিটিসিদের চাকরি স্থায়ীকরণের দাবি, আশ্বাস দিলেন এমডি
Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন”

সময়: ০৯:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক, আলোচনা সভা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ এবং বৃক্ষ রোপন।

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা—আর নয় অপেক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা ভার্ডের (VERD) আয়োজনে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর সরকারি মডেল হাইস্কুল এবং বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের এলআরপি-৪৩ প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও এলআরপি-৪৩ প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্রের মেয়েশিশুদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া গ্রিস থেকে আগত অ্যাকশনএইড হেলাসের নারী প্রতিনিধিদের সঙ্গে বিশ্বম্ভরপুরের মেয়েশিশুদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের মধ্যে আনন্দ, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিশুদের অধিকার, সুরক্ষা বিষয়ক বার্তা তুলে ধরা হয়।

অন্যদিকে, বিশ্বম্ভরপুর সরকারি মডেল হাইস্কুলে শিশু অধিকার ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের অধিকার, নিরাপত্তা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতে ‘শপথ করি’ শীর্ষক একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়।
আয়োজকদের মতে, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা জোরদার করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য, ভার্ড ও অ্যাকশনএইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রিস থেকে আগত অ্যাকশনএইড হেলাসের ৪৮ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচি উপভোগ করেন।

শিশু অধিকার সপ্তাহের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রংপুরের জন্য অনুমোদিত ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লালমনিরহাটে সরানোর প্রস্তাব!