Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত ‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নির্মাণশ্রমিক আসাদুল এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত তিন শ্রমিককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে ওই ভবনের বারান্দার ছাদ নির্মাণের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেলে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আসাদুল ও শিহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে। আহত অপর তিন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। হতাহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক

সময়: ০৯:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নির্মাণশ্রমিক আসাদুল এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত তিন শ্রমিককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে ওই ভবনের বারান্দার ছাদ নির্মাণের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেলে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আসাদুল ও শিহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে। আহত অপর তিন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। হতাহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় চাঁদপুরে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, চলছে জনসচেতনতামূলক কার্যক্রম