Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • Reporter Name
  • সময়: ১২:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১১৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও সমন্বিত ধারায় এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইতমিনান বোর্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আগামী ২৯ জুলাই (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ সংবর্ধনা অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি তিনটি পৃথক অধিবেশনে অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মাদুল্লাহ সাহেব, এমপি (ময়মনসিংহ-২)।

সমাপনী তথা তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিপি নুরুল হক নুর (এমপি), প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ অধিবেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম-উলামা, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, শিক্ষা উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘সাধারণ গ্রেড‘ ও ‘ট্যালেন্টপুল গ্রেড‘—এই দুই বিভাগে সম্মাননা, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৪ সালে প্রতিষ্ঠিত ইতমিনান বোর্ড বাংলাদেশ বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১,০০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করছে। বোর্ডের অধীন শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রমভিত্তিক পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক প্রশিক্ষণ, মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন, বৃত্তি পরীক্ষা পরিচালনা, শিক্ষা মূল্যায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন

ইতমিনান বোর্ড বাংলাদেশের প্রধান মাওলানা মুফতি মুসা খান বলেন, বোর্ডের লক্ষ্য এমন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির মধ্যেই সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন সম্পন্ন করতে পারবে এবং ষষ্ঠ শ্রেণি থেকে কওমি ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ লাভ করবে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “দেশের আরও অধিক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এ শিক্ষা ব্যবস্থার আওতায় আনা, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা আমাদের রয়েছে।”

তিনি আরও বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননার মাধ্যমে তাদের আদর্শবান, নৈতিক এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতমিনান বোর্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সংবর্ধনা অনুষ্ঠান দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং একটি সমন্বিত শিক্ষা আন্দোলনকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।0

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

সময়: ১২:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও সমন্বিত ধারায় এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইতমিনান বোর্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আগামী ২৯ জুলাই (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ সংবর্ধনা অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি তিনটি পৃথক অধিবেশনে অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মাদুল্লাহ সাহেব, এমপি (ময়মনসিংহ-২)।

সমাপনী তথা তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিপি নুরুল হক নুর (এমপি), প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ অধিবেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়াও অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম-উলামা, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, শিক্ষা উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘সাধারণ গ্রেড‘ ও ‘ট্যালেন্টপুল গ্রেড‘—এই দুই বিভাগে সম্মাননা, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৪ সালে প্রতিষ্ঠিত ইতমিনান বোর্ড বাংলাদেশ বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১,০০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করছে। বোর্ডের অধীন শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রমভিত্তিক পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক প্রশিক্ষণ, মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন, বৃত্তি পরীক্ষা পরিচালনা, শিক্ষা মূল্যায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  ‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব