Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৫ আগস্ট শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়েছিল

  • Reporter Name
  • সময়: ১০:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭১ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, জুলাই আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড মুছে ফেলার কাজ চালানো হয়েছিল এনটিএমসির তৎকালিন মহাপরিচালকের নির্দেশে।

জুলাই আন্দোলন দমাতে ফোনের মাধ্যমে হাজারো নির্দেশনা দেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট, যখন তিনি ভারতের দিল্লিতে ছিলেন, ঢাকায় তার কলরেকর্ড মুছে ফেলার কাজ চালানো হয়েছিল।

বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, ওই সময় লোক পাঠিয়ে এনটিএমসির সার্ভার থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার ৪টি ফোনের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। একইসঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়।

জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা মোট চারটি ফোন ব্যবহার করতেন। এনটিএমসির তৎকালিন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি এই তথ্য মোছার কাজ সম্পন্ন করেন।

প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ৪টি ফোন নাম্বারের মালিক শেখ হাসিনা। মুছে ফেলা এই ডিজিটাল এভিডেন্স উদ্ধারের চেষ্টা চলছেই। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় কিছু ফোনালাপ উদ্ধার করেছেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা। সেই রেকর্ডে শেখ হাসিনাকে মারনাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলিসহ নানা নির্দেশ দিতে শোনা গেছে। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন রাখতে অনেক সময় ইন্টারনেটও বন্ধ রাখা হতো।

আরও পড়ুনঃ  প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

৫ আগস্ট শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়েছিল

সময়: ১০:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, জুলাই আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড মুছে ফেলার কাজ চালানো হয়েছিল এনটিএমসির তৎকালিন মহাপরিচালকের নির্দেশে।

জুলাই আন্দোলন দমাতে ফোনের মাধ্যমে হাজারো নির্দেশনা দেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট, যখন তিনি ভারতের দিল্লিতে ছিলেন, ঢাকায় তার কলরেকর্ড মুছে ফেলার কাজ চালানো হয়েছিল।

বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, ওই সময় লোক পাঠিয়ে এনটিএমসির সার্ভার থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার ৪টি ফোনের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। একইসঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়।

জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা মোট চারটি ফোন ব্যবহার করতেন। এনটিএমসির তৎকালিন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি এই তথ্য মোছার কাজ সম্পন্ন করেন।

প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ৪টি ফোন নাম্বারের মালিক শেখ হাসিনা। মুছে ফেলা এই ডিজিটাল এভিডেন্স উদ্ধারের চেষ্টা চলছেই। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় কিছু ফোনালাপ উদ্ধার করেছেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা। সেই রেকর্ডে শেখ হাসিনাকে মারনাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলিসহ নানা নির্দেশ দিতে শোনা গেছে। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন রাখতে অনেক সময় ইন্টারনেটও বন্ধ রাখা হতো।

আরও পড়ুনঃ  কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি