Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জেলা পুলিশ কিশোরগঞ্জের উদ্যোগে পাকুন্দিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২০৪ Time View

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিটে পাকুন্দিয়া থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাকুন্দিয়া থানাধীন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও সূচনা বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব শরিফুল হক।

ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে উক্ত থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় মুক্ত আলোচনায় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।

জবাবে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন,
“জনসাধারণই পুলিশের শক্তির প্রধান উৎস।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়েই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।

এছাড়াও তিনি এলাকার সাধারণ জনগণের নিকট জানতে চান—তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কি না, অযথা পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি কিংবা দুষ্কৃতকারীদের উৎপাত রয়েছে কি না।

এ সময় উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ জনাব এস. এম. আরিফুর রহমান।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

জেলা পুলিশ কিশোরগঞ্জের উদ্যোগে পাকুন্দিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সময়: ১০:১০:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিটে পাকুন্দিয়া থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাকুন্দিয়া থানাধীন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও সূচনা বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব শরিফুল হক।

ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে উক্ত থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় মুক্ত আলোচনায় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।

জবাবে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন,
“জনসাধারণই পুলিশের শক্তির প্রধান উৎস।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়েই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।

এছাড়াও তিনি এলাকার সাধারণ জনগণের নিকট জানতে চান—তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কি না, অযথা পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি কিংবা দুষ্কৃতকারীদের উৎপাত রয়েছে কি না।

এ সময় উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  হরিপুরে কর্মচারীদের একদিনের বেতনের টাকা বৃক্ষরোপণ