Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ‘নাসরিন রহমান পপি’র কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বুড়িচংয়ে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি ইসলাম ধর্মের অবমাননার শামিল: মাওলানা মিজানুর রহমান আতিকী কুমিল্লা-৫ বুড়িচংয়ের মোকামে প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক নাগরিক সেবা ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান রাউজান উত্তর সর্তায় সূর্যব্রত উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে মাঠে নামছেন ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজান উত্তর সর্তায় সূর্যব্রত উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

রাউজান উত্তর সর্তা মৈত্রী সংসদের উদ্যোগে সূর্যব্রত উপলক্ষে সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি—তিন দিনব্যাপী আয়োজিত এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে নানা আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে ভক্তিময় ও আনন্দঘন।

অনুষ্ঠানমালার সূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী গীতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূজা, পুরুষোত্তম ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের সুব্যবস্থা।
শুভ অধিবাস কীর্তনে পৌরহিত্য করেন লোহাগাড়া চুনতি ব্রাহ্মণপাড়া শ্রীশ্রী রাধাগোপীনাথ সেবাসুখ কুঞ্জের অধ্যক্ষ শ্রী ধনঞ্জয় গোস্বামী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দে, সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, দপ্তর সম্পাদক বাপ্পা দাশসহ হৃদয় চক্রবর্তী ও সৈকত দে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী সংসদের সভাপতি অনিল দেব, সহ-সভাপতি স্বপন মল্লিক, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অর্থ সম্পাদক বাদল কৃষ্ণ দেবসহ অধীর দত্ত, রনজিত দেব, প্রদীপ দে, গোপাল দত্ত, সজল দেব, দুলাল দেব, হারাধন চক্রবর্তী, দীপঙ্কর চৌধুরী, দিপু দেব, নারায়ণ দত্ত, পিন্টু দত্ত, শিবু দেব, শংকর চৌধুরী, রানা দেব, প্রদীপ চক্রবর্তী, বাবলু দেব, যীশু দেব, টুটুল দেব, অপু দেব, অ্যাপেলো দেব, রুবেল দেব, দিলীপ দাশ, আশু দেব, বাবলু মল্লিক, তাপস দত্ত, রুবেল ঘোষ, শয়ন চক্রবর্তী, রাসেল দত্ত, সজীব দেব, বাবু চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলায় ভক্ত অর্ঘ্য ও প্রণামী হিসেবে একটি চেইন দান করেন সম্মানিত উপদেষ্টা দুলাল দেব এবং উত্তর সর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা বিভা রানী দেওয়ানজী।

অনুষ্ঠান শেষে মন্দিরের পূর্ণ নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও অনুদান প্রদানের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হয়।

উক্ত মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো উত্তর সর্তা এলাকা ধর্মীয় আবেশে মুখরিত হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার

রাউজান উত্তর সর্তায় সূর্যব্রত উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

Update Time : ১০:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬