Dhaka ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ “শিক্ষা ব্যবস্থাপনায়” অ্যাওয়ার্ড পেলেন রাউজানের শ্রীমান দাশ শুভ

  • Reporter Name
  • সময়: ০৮:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৮ Time View

মিলন বৈদ্য শুভ (চট্টগ্রাম),নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকারভিত্তিক গণমাধ্যম মানবাধিকার প্রতিদিন-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে স্টার বাংলাদেশ মিডিয়া-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে “শিক্ষা ব্যবস্থাপনা” ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেন রাউজানের কৃতী সংগঠক ও শিক্ষানুরাগী শ্রীমান দাশ শুভ। শিক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনায় তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

ই-ক্রয় প্রেজেন্ট’স এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীরা। অ্যাওয়ার্ড প্রদান পর্বের পাশাপাশি অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস-এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। প্রধান আলোচক ছিলেন খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি (কো-অর্ডিনেটর, ইয়ুথ ফোরাম বাংলাদেশ), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), আব্দুর নূর মো. ইয়াহিয়া (ব্যবস্থাপনা পরিচালক, উপার্জন মার্ট), জি.এম শহিদুল ইসলাম (চেয়ারম্যান, পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি), অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা, ডা. শেখ মুহাম্মাদ মুনির হুসাইন (চীফ এডভাইজার, মেডিসিনাল মাইন্ডসেট) ও ডা. শারমিন জাহান কাদের (সিইও, সেলেসিয়াল গ্লো এসথেটিক অ্যান্ড ট্রেইনিং সেন্টার)সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।ফ্যাশন শো’র শো-স্টপার ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. ইমতিয়াজ। দলীয় নৃত্য পরিচালনায় ছিলেন জামিল হোসেন খান।

আরও পড়ুনঃ  উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান, প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া। সঞ্চালনায় ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়।
অনুষ্ঠানে শোবিজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ মানবিক কাজে সফল নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য ৪০ জন ব্যক্তিত্বকে “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” এ ভূষিত করা হয়।

আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ভিন্নধর্মী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আয়োজক প্রতিষ্ঠান মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ “শিক্ষা ব্যবস্থাপনায়” অ্যাওয়ার্ড পেলেন রাউজানের শ্রীমান দাশ শুভ

সময়: ০৮:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মিলন বৈদ্য শুভ (চট্টগ্রাম),নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকারভিত্তিক গণমাধ্যম মানবাধিকার প্রতিদিন-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে স্টার বাংলাদেশ মিডিয়া-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে “শিক্ষা ব্যবস্থাপনা” ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেন রাউজানের কৃতী সংগঠক ও শিক্ষানুরাগী শ্রীমান দাশ শুভ। শিক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনায় তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

ই-ক্রয় প্রেজেন্ট’স এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীরা। অ্যাওয়ার্ড প্রদান পর্বের পাশাপাশি অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস-এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। প্রধান আলোচক ছিলেন খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি (কো-অর্ডিনেটর, ইয়ুথ ফোরাম বাংলাদেশ), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), আব্দুর নূর মো. ইয়াহিয়া (ব্যবস্থাপনা পরিচালক, উপার্জন মার্ট), জি.এম শহিদুল ইসলাম (চেয়ারম্যান, পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি), অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা, ডা. শেখ মুহাম্মাদ মুনির হুসাইন (চীফ এডভাইজার, মেডিসিনাল মাইন্ডসেট) ও ডা. শারমিন জাহান কাদের (সিইও, সেলেসিয়াল গ্লো এসথেটিক অ্যান্ড ট্রেইনিং সেন্টার)সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।ফ্যাশন শো’র শো-স্টপার ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. ইমতিয়াজ। দলীয় নৃত্য পরিচালনায় ছিলেন জামিল হোসেন খান।

আরও পড়ুনঃ  সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান