Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১০৭ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত ৫৫ জন এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সভাপতি মো. তানভীর হোসেন।

এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রাসেল সারওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এতে এলাকার এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারগুলো উপকৃত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
Tag :

শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সময়: ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত ৫৫ জন এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সভাপতি মো. তানভীর হোসেন।

এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রাসেল সারওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এতে এলাকার এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারগুলো উপকৃত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত