Dhaka ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
টিনা মেরি ভ‍্যালোনের ফিউনারেলে খোকন ও মানিক কক্সবাজারে সাংবাদিক এইচ এম এরশাদ স্মরণে দোয়া, মিলাদ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত রাহুল ( অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)এর অকাল প্রয়ানে বাংলা চলচ্চিত্রে শোকের ছায়া সান্তাহারে স্বামীর সঙ্গে বিরোধের জেরে চলন্ত ট্রেন থেকে লাফ, গুরুতর আহত নারী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ, ব্যয় ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা স্কুল ভবন থেকে পড়ে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফা আলম ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন, দেশবাসীর কাছে দোয়া কামনা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের খেলা মার্বেল হরিপুরে মাইক্রোবাস ও চার্জার ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জ্যামাইকায় ‘জীবন’র বার্ষিক ইফতার-ডিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ২৭ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাসরত বাংলাদেশি অফিসারদের অন্যতম সংগঠন জ্যামাইকা ইন্টিগ্রেডেট বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন) এর উদ্যোগে বার্ষিক ইফতার ও ডিনার গত ১৩ মার্চ শুক্রবার হিলসাইড এভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী ।বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, ভালো’র প্রতিষ্ঠাতা সিইও শাহরিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ডিটেক্টিভ মাসুদুর রহমান, অক্সিলিয়ারি পুলিশ ক্যাপ্টেন সাঈদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সার্জেন্ট মেহেদী মামুন ও অফিসার মামুন সর্দার। আরও উপস্থিত ছিলেন সার্জেন্ট হোসাইন, ট্রাফিক সুপারভাইজার অনিক ইসলাম, অফিসার মাকিজ, আহসান, লোকাল ১১৮২ এর কুইন্স-ব্রংক্স ডেলিগেট পঙ্কজ রয়সহ সংগঠনটির অন্যান্য সদস্য, ব্রঙ্কস ব্রাদারহুড এবং আমেরিকান বাংলাদেশি ল’এনফোর্সমেন্ট সোসাইটির সদস্যরা ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনওয়াইপিডির ১০৪ প্রিসিঙ্কটের ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ডিটেক্টিভ রাসিক মালিক। প্রধান অতিথির বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে জীবন এর ইফতার-ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। শক্তিশালী কমিউনিটি বিনির্মানে জীবনের এমন উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে এবং কমিউনিটির সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে তুলবে।

বিশেষ অতিথি শাহরিয়ার রহমান বলেন, জ্যামাইকা ও আশপাশের নেইবারহুডগুলোতে বসবাসরত বাংলাদেশি অফিসারদের এ আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির সাথে সংগঠনটির সম্পর্কের উন্নয়ন তথা সম্প্রীতির বন্ধন কমিউনিটির জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মীর বাশার, রাসিক মালিক, মাসুদুর রহমানসহ আরও অনেকে। বক্তারা শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংগঠনের সভাপতি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী জানান, জ্যামাইকা ও তার আশেপাশের এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে বসবাসরত অফিসারদের প্রতি দায়বদ্ধতা থেকে জীবনের পথচলা শুরু। সংগঠনটির সদস্যরা ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সর্ম্পক বজায় রাখতে অতীতেও বিভিন্ন সফল উদ্যোগ নিয়েছিল এবং এর ধারাবাহিকতায় আজকের ইফতার মাহফিলের আয়োজন ।

/ আইবিএননিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

টিনা মেরি ভ‍্যালোনের ফিউনারেলে খোকন ও মানিক

জ্যামাইকায় ‘জীবন’র বার্ষিক ইফতার-ডিনার অনুষ্ঠিত

Update Time : ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬