Dhaka ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পহেলা বৈশাখে উৎসবে মুখর কিশোরগঞ্জ

  • Reporter Name
  • সময়: ০৬:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

মোঃ জোনায়েদ হোসেন ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজন করা হয় নানা বর্ণিল কর্মসূচি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

মঙ্গলবার সকালে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে আবার স্টেডিয়ামে এসে শেষ হওয়া এই শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী সাজ, মুখোশ, ব্যানার ও ফেস্টুনে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।

শোভাযাত্রা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। গান, নৃত্য ও কবিতা আবৃত্তির পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও সম্প্রীতির চেতনা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দর্শনার্থীরা উপভোগ করেন উৎসবের আবহ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানিয়ে দিনটি উদযাপন করেন কিশোরগঞ্জের মানুষ। দিনব্যাপী আয়োজন বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির বার্তাকে আরও জোরালো করেছে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ
Tag :
জনপ্রিয় নিউজ

ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২

পহেলা বৈশাখে উৎসবে মুখর কিশোরগঞ্জ

সময়: ০৬:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মোঃ জোনায়েদ হোসেন ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজন করা হয় নানা বর্ণিল কর্মসূচি। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

মঙ্গলবার সকালে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে আবার স্টেডিয়ামে এসে শেষ হওয়া এই শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী সাজ, মুখোশ, ব্যানার ও ফেস্টুনে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।

শোভাযাত্রা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। গান, নৃত্য ও কবিতা আবৃত্তির পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও সম্প্রীতির চেতনা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দর্শনার্থীরা উপভোগ করেন উৎসবের আবহ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানিয়ে দিনটি উদযাপন করেন কিশোরগঞ্জের মানুষ। দিনব্যাপী আয়োজন বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির বার্তাকে আরও জোরালো করেছে।

আরও পড়ুনঃ  সাপাহারে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় এমপি মোস্তাফিজুর রহমান