Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আড্ডায় বুড়িচংয়ে রংধনুর বাংলা নববর্ষ উদযাপন

  • Reporter Name
  • সময়: ১১:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২০ Time View

মোঃ আবদুল্লাহ,  বুড়িচং প্রতিনিধি

নানান কর্মসূচি, শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে কুমিল্লার বুড়িচংয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে।

সকালে আয়োজন করা হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহভরে অংশ নেয়। রঙ-তুলির ছোঁয়ায় তারা ফুটিয়ে তোলে বাংলা সংস্কৃতি, প্রকৃতি, গ্রামীণ জীবন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও লোকজ ঐতিহ্যের নানা দৃশ্য। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সন্ধ্যায় স্থানীয় কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতার আড্ডা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুর রহমান, সহকারী অধ্যাপক, বড়ধুশিয়া আদর্শ কলেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী খোরশেদ আলম, সভাপতি, বুড়িচং প্রেসক্লাব এবং বিশিষ্ট কবি হাবিবুর রহমান মোল্লা।

এ সময় আরও বক্তব্য রাখেন সাদকপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফারুক চৌধুরী, জগতপুর ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জামাল হোসেন, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, রংধনুর সাহিত্য সম্পাদক কবি সাইদুল ইসলাম সুমন এবং সাংবাদিক ফয়েজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক এমন আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন হল
Tag :
জনপ্রিয় নিউজ

ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আড্ডায় বুড়িচংয়ে রংধনুর বাংলা নববর্ষ উদযাপন

সময়: ১১:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মোঃ আবদুল্লাহ,  বুড়িচং প্রতিনিধি

নানান কর্মসূচি, শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে কুমিল্লার বুড়িচংয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে।

সকালে আয়োজন করা হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহভরে অংশ নেয়। রঙ-তুলির ছোঁয়ায় তারা ফুটিয়ে তোলে বাংলা সংস্কৃতি, প্রকৃতি, গ্রামীণ জীবন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও লোকজ ঐতিহ্যের নানা দৃশ্য। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সন্ধ্যায় স্থানীয় কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতার আড্ডা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুর রহমান, সহকারী অধ্যাপক, বড়ধুশিয়া আদর্শ কলেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী খোরশেদ আলম, সভাপতি, বুড়িচং প্রেসক্লাব এবং বিশিষ্ট কবি হাবিবুর রহমান মোল্লা।

এ সময় আরও বক্তব্য রাখেন সাদকপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফারুক চৌধুরী, জগতপুর ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জামাল হোসেন, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, রংধনুর সাহিত্য সম্পাদক কবি সাইদুল ইসলাম সুমন এবং সাংবাদিক ফয়েজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক এমন আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পলিমাটি'র উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান