Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • সময়: ০৮:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬১ Time View

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ,

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৈলতলী ইউনুছ মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাফর ইকবাল (মিন্টু)।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডেবারকূল ঐক্য সংঘের সভাপতি মোঃ কায়ছার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম টুটুল।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ হাশেম রাজু, মোঃ সিরাজুল ইসলাম সওদাগর, মোঃ মোরশেদুল আলম মুন্না, মোঃ হাবিব উল্লাহ খান, মোঃ ইখতিয়ার হোসেন ও মোঃ মঞ্জুর আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এই ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম ভূঁইয়া এবং প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দিদারুল আলম। অনুষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যবাহী বলিখেলা, খেলাধুলা, লোকজ মেলা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন এবং পুরাতন বছরকে বিদায় জানান।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সময়: ০৮:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬