Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাগজে রাস্তা, বাস্তবে নেই

মো.মেহেদী হাসান,
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় তৃতীয় পর্যায়ে ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২০টি প্রকল্পের একটি সড়ক নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নথিতে উল্লেখ থাকা সত্ত্বেও বাস্তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ কাগজ কলেমে থাকলেও বাস্তবে কোনো কাজ হয় নি এই রাস্তায়। উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির পাকা রাস্তা থেকে বাবুর বাড়ি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণে এই অনিয়মের অভিযোগ উঠেছে। বিল তুলে নিয়েছে প্রকল্পের সভাপতি ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গণি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩৬ লক্ষ ৬৫ হাজার ৮শত ৭২ টাকার বিপরিতে ২০টি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পের তালিকার থাকা ১৩ নম্বর সিরিয়ালের প্রকল্প অনুযায়ী পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির পাকা রাস্তা থেকে বাবুর বাড়ি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৮শত ৬০ টাকা । কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে রাস্তা উন্নত তো দূরের কথা, এখনো কাঁচা মাটির সরু পথই রয়ে গেছে। চলাচল আরও কষ্টকর হয়ে পড়েছে। বাস্তবে রাস্তা নেই তবে কাগজ কলমে রাস্তা রয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের তুলনায় কাজের বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক। “কাগজে-কলমে কাজ শেষ দেখানো হলেও বাস্তবে তেমন কোনো উন্নয়ন হয়নি,”—এমনটাই জানিয়েছেন একাধিক ভুক্তভোগী গ্রামবাসী। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজের গুণগত মান যাচাই এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে সরকারের অর্থ জন কল্যাণে ব্যায় হবে না। তারা আরও জানান , এই প্রকল্পে রাস্তা অসমতল পথ, যা কোনোভাবেই উন্নয়ন প্রকল্পের মানদণ্ড পূরণ করে না। বর্ষা মৌসুমে এ পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী সভাপতি ও পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নং ইউপি সদস্য আব্দুল গনি বলেন, কাজ কিছুটা করেছি তবে মাটি নরম হওয়ার জন্য গড়ে গেছে। তবে এ নিয়ে কিছু করা যাবে না বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস জানান, প্রকল্পের বিল অনেক আগেই প্রদান করা হয়েছে। তবে কাজের মান নিয়ে তাৎক্ষণিক কেউ কোনো অভিযোগ করেছিলেন না।

Tag :
জনপ্রিয় নিউজ

বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস

ভাঙ্গুড়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাগজে রাস্তা, বাস্তবে নেই

সময়: ১১:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মো.মেহেদী হাসান,
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় তৃতীয় পর্যায়ে ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২০টি প্রকল্পের একটি সড়ক নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নথিতে উল্লেখ থাকা সত্ত্বেও বাস্তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ কাগজ কলেমে থাকলেও বাস্তবে কোনো কাজ হয় নি এই রাস্তায়। উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির পাকা রাস্তা থেকে বাবুর বাড়ি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণে এই অনিয়মের অভিযোগ উঠেছে। বিল তুলে নিয়েছে প্রকল্পের সভাপতি ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গণি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩৬ লক্ষ ৬৫ হাজার ৮শত ৭২ টাকার বিপরিতে ২০টি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পের তালিকার থাকা ১৩ নম্বর সিরিয়ালের প্রকল্প অনুযায়ী পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির পাকা রাস্তা থেকে বাবুর বাড়ি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৮শত ৬০ টাকা । কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে রাস্তা উন্নত তো দূরের কথা, এখনো কাঁচা মাটির সরু পথই রয়ে গেছে। চলাচল আরও কষ্টকর হয়ে পড়েছে। বাস্তবে রাস্তা নেই তবে কাগজ কলমে রাস্তা রয়েছে ।

স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের তুলনায় কাজের বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক। “কাগজে-কলমে কাজ শেষ দেখানো হলেও বাস্তবে তেমন কোনো উন্নয়ন হয়নি,”—এমনটাই জানিয়েছেন একাধিক ভুক্তভোগী গ্রামবাসী। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজের গুণগত মান যাচাই এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। না হলে সরকারের অর্থ জন কল্যাণে ব্যায় হবে না। তারা আরও জানান , এই প্রকল্পে রাস্তা অসমতল পথ, যা কোনোভাবেই উন্নয়ন প্রকল্পের মানদণ্ড পূরণ করে না। বর্ষা মৌসুমে এ পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম