Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা: ব্যক্তিজীবন, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনারগাঁ থানার ওসির দিকনির্দেশনায় এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে সফল অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মণিরামপুরে ছাত্র নির্যাতন: ব্যক্তিগত বিরোধের জের নাকি শৃঙ্খলার নামে নিপীড়ন?

‎‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

‎যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মজনুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর ও বৈষম্যমূলক আচরণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নতুন তথ্য ও সরেজমিন পর্যবেক্ষণে অভিযোগের ভিত্তি নিয়েও প্রশ্ন উঠছে।

‎অভিযোগ অনুযায়ী, ভরতপুর গ্রামের মো: আরব আলীর ছেলে মাফুজ হোসেন (১৬),দশম শ্রেণির শিক্ষার্থী,তাকে স্কুলের অ্যাসেম্বলিতে চুল না কাটা এবং নির্ধারিত স্কুল ড্রেসের প্যান্ট না পরার অজুহাতে মারধর করা হয়। তবে সরেজমিনে গিয়ে জানা যায়, চুল না কাটার অভিযোগটি সঠিক নয়। মাফুজ আগের দিনই মাথার চুল কেটে পরদিন স্কুলে গিয়েছিল বলে নিশ্চিত করেছেন পরিবার ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিস্থিতিতে থাকা অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং শুধুমাত্র মাফুজকেই টার্গেট করে শাস্তি দেওয়া হয়-যা নিয়ে ‘দ্বৈত নীতি’ ও বৈষম্যের অভিযোগ আরও জোরালো হয়েছে।

‎ঘটনার বিষয়ে ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মারধরের ঘটনা স্বীকার করে বলেন,আমি এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে নেহালপুর স্কুল অ্যান্ড কলেজে ছিলাম,পরে এক শিক্ষক ফোনে বিষয়টি জানায়। এর বেশি আমি কিছু জানি না।”এদিকে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্কুলের এক শিক্ষার্থী জানান, ওইদিন অ্যাসেম্বলিতে মাফুজকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়েছে-যা শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী।

‎অন্যদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক মজনুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার এই নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক ও শিক্ষার্থীর বাড়ি পাশাপাশি হওয়ায় পূর্বের বিভিন্ন বিরোধ বা ব্যক্তিগত জেরের কারণেই এই ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে,সরেজমিনে চুলের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই অভিযোগ আরও জোরদার হয়েছে।

‎ভুক্তভোগীর পরিবার এ ঘটনাকে ‘অমানবিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণ শুধু নীতিবিরোধী নয়, বরং শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
Tag :
জনপ্রিয় নিউজ

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও

মণিরামপুরে ছাত্র নির্যাতন: ব্যক্তিগত বিরোধের জের নাকি শৃঙ্খলার নামে নিপীড়ন?

সময়: ০৪:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‎‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

‎যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মজনুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর ও বৈষম্যমূলক আচরণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নতুন তথ্য ও সরেজমিন পর্যবেক্ষণে অভিযোগের ভিত্তি নিয়েও প্রশ্ন উঠছে।

‎অভিযোগ অনুযায়ী, ভরতপুর গ্রামের মো: আরব আলীর ছেলে মাফুজ হোসেন (১৬),দশম শ্রেণির শিক্ষার্থী,তাকে স্কুলের অ্যাসেম্বলিতে চুল না কাটা এবং নির্ধারিত স্কুল ড্রেসের প্যান্ট না পরার অজুহাতে মারধর করা হয়। তবে সরেজমিনে গিয়ে জানা যায়, চুল না কাটার অভিযোগটি সঠিক নয়। মাফুজ আগের দিনই মাথার চুল কেটে পরদিন স্কুলে গিয়েছিল বলে নিশ্চিত করেছেন পরিবার ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিস্থিতিতে থাকা অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং শুধুমাত্র মাফুজকেই টার্গেট করে শাস্তি দেওয়া হয়-যা নিয়ে ‘দ্বৈত নীতি’ ও বৈষম্যের অভিযোগ আরও জোরালো হয়েছে।

‎ঘটনার বিষয়ে ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মারধরের ঘটনা স্বীকার করে বলেন,আমি এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে নেহালপুর স্কুল অ্যান্ড কলেজে ছিলাম,পরে এক শিক্ষক ফোনে বিষয়টি জানায়। এর বেশি আমি কিছু জানি না।”এদিকে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্কুলের এক শিক্ষার্থী জানান, ওইদিন অ্যাসেম্বলিতে মাফুজকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়েছে-যা শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী।

‎অন্যদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক মজনুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার এই নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক ও শিক্ষার্থীর বাড়ি পাশাপাশি হওয়ায় পূর্বের বিভিন্ন বিরোধ বা ব্যক্তিগত জেরের কারণেই এই ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে,সরেজমিনে চুলের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই অভিযোগ আরও জোরদার হয়েছে।

‎ভুক্তভোগীর পরিবার এ ঘটনাকে ‘অমানবিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণ শুধু নীতিবিরোধী নয়, বরং শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ।