Dhaka ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা: ব্যক্তিজীবন, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা মণিরামপুরে পরিত্যক্ত স্কুল ভবন এখন মাদকের নিরাপদ আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সোনারগাঁ থানার ওসির দিকনির্দেশনায় এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে সফল অভিযান রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও

নীলফামারী প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। এবার মন্ত্রীর নির্দেশনা অমান্য করে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের রাস্তায় দার করিয়ে ফুলের তোড়া নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্সের আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা।
জানা যায়, সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে পুষ্টি সম্পূর্ণ খাবার তুলে দেওয়ার আয়োজন করেন বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি থেকে নামছেন এসময়ে একজন আনসার সদস্য গাড়ীর গেট খুলে দিচ্ছেন। গাড়ীর সামনে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। পরে তিনি গাড়ি থেকে নামার পরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়, এসময়ে একজন শিক্ষার্থী রাস্তার মাঝে দাঁড়িয়ে ইউএনওকে স্যালুট দিচ্ছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফুলের তোড়া হাতে নিয়ে ভিতরে প্রবেশ করছেন।

ওব্যাট হাই স্কুল ইনচার্জ মো মনজুর আলম বলেন, আমাদের এখানে শিক্ষার্থী কার্যক্রম রয়েছে এখানে আজকে একটি অনুষ্ঠান ছিলো। শিক্ষার্থীদের রাস্তায় দার করিয়ে ছিলাম এটা দেখে ইউএনও মহোদয় খেপে গিয়েছিলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এবিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলা বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দার করিয়ে ফুলের তোড়া নেওয়া হয়নি। আমি এটা শুনেছিলাম তারপর বলেছি শিক্ষার্থীদের সড়ায় নেন। আমি ওখানে প্রবেশ মুখে দেখে শিক্ষার্থীদের সরাই দিয়েছি।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা
Tag :
জনপ্রিয় নিউজ

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে ফুলের তোড়া নিলেন ইউএনও

সময়: ০৬:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬