Dhaka ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

  • Reporter Name
  • সময়: ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯০ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা । রাজশাহী থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ আছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। নাটোরের উপর দিয়ে বাস চলাচলে বাধা দেওয়া নিয়ে এ ঘোষণা দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে।

এতে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে কখন পরিস্থিতির সমাধান হবে বা বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

রাজশাহীর পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোরের ওপর দিয়ে রাজশাহীর বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন। রাজশাহীর মালিকরা গাড়ি চালাতে পারছেন না।

নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগ করে বলেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে। তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘রাজশাহীর একটি বাস প্রায় ৪৫ দিন বন্ধ থাকার পর ট্রিপে পাঠানো হয়। বাসটি আট দিন রাজশাহী-রংপুর রুটে চলাচল করে। কিন্তু একই সময়ে অন্য বাস চললে যাত্রী সংকট দেখা দেয়। এ অবস্থায় নাটোরের আদনান বাসটি নিয়ম ভেঙে চলাচল করায় সমস্যা আরও বেড়েছে। নিষেধ করা হলেও তারা তা মানছেন না। তাদের বক্তব্য, বাস এভাবেই চলবে, না হলে তারা রাজশাহীর বাস চলতে দেবে না। সকালে তারাই নাটোরে রাজশাহীর বাস আটকে দেয়।

আরও পড়ুনঃ  থামছে না সড়ক দুর্ঘটনা

তিনি আরও জানান, সকালে রাজশাহীতে যেসব বাস ঢুকেছিল সেগুলো বের করে দেওয়া হয়েছে। তবে নাটোর থেকে রাজশাহীর বাস ছাড়তে দেওয়া হয়নি। ঢাকাগামী বাসের কাউন্টারও নাটোরে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে রাজশাহী থেকেও ঢাকার বাস ছাড়তে পারছে না।

তবে নাটোরে বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। তিনি জানান, তারা কোনও বাস আটকাননি। বরং সকালে রাজশাহীতেই তাদের সাত-আটটি বাস আটকে দেওয়া হয়েছে। এরপর রাজশাহী থেকেই বাস ছাড়া হচ্ছে না।

তিনি আরও জানান, আগের দিন একটি বিষয় নিয়ে দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হলেও তা সমাধান করা হয়েছিল। কিন্তু ছোট জেলা হওয়ায় রাজশাহী তাদের গুরুত্ব দিতে চায় না এবং নিজেদের মতো চলতে চায়। এর ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা কবে সমাধান হবে, তাও বলতে পারেননি তিনি।

Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

সময়: ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা । রাজশাহী থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ আছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। নাটোরের উপর দিয়ে বাস চলাচলে বাধা দেওয়া নিয়ে এ ঘোষণা দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে।

এতে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে কখন পরিস্থিতির সমাধান হবে বা বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

রাজশাহীর পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোরের ওপর দিয়ে রাজশাহীর বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাদের মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন। রাজশাহীর মালিকরা গাড়ি চালাতে পারছেন না।

নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগ করে বলেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে। তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘রাজশাহীর একটি বাস প্রায় ৪৫ দিন বন্ধ থাকার পর ট্রিপে পাঠানো হয়। বাসটি আট দিন রাজশাহী-রংপুর রুটে চলাচল করে। কিন্তু একই সময়ে অন্য বাস চললে যাত্রী সংকট দেখা দেয়। এ অবস্থায় নাটোরের আদনান বাসটি নিয়ম ভেঙে চলাচল করায় সমস্যা আরও বেড়েছে। নিষেধ করা হলেও তারা তা মানছেন না। তাদের বক্তব্য, বাস এভাবেই চলবে, না হলে তারা রাজশাহীর বাস চলতে দেবে না। সকালে তারাই নাটোরে রাজশাহীর বাস আটকে দেয়।

আরও পড়ুনঃ  বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল