Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বানিয়াচংয়ে ইউপি সদস্য দোলেনা বেগমের সহযোগী হিসেবে আলোচনায় রাজু, নানা অভিযোগ ঘিরে চাঞ্চল্য প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন ভাঙ্গা থানায় নারী উদ্যোক্তার লিখিত অভিযোগ: দোকানে তালা ও চাবি আটকে রাখার নেপথ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি লিন্টু আকন্দ! কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির পূর্বাভাস, ঘোষণা প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুনের খবর, ধোঁয়া নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নজরুল-সিঁথির মৃত্যুদণ্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর সম্পর্ক নেই, জানাল সৌদি কর্তৃপক্ষ রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের কাজ শুরু ও শেষ করব: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফ মেরিন ড্রাইভের পাশে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার

কক্সবাজার টেকনাফ বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া মেরিন ড্রাইভের পাশে  ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, নির্মাণাধীন ভবন ‘ওয়েভস পয়েন্ট লিমিটেড’র খোলা জায়গায় গ্রেনেডটি পড়ে থাকতে দেখে এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে এবং আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।

গ্রেনেডটি কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছেন ওসি গিয়াস উদ্দিন।

তিনি আরও বলেন, ‘গ্রেনেডটি কে বা কারা এনে এখানে ফেলেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

বানিয়াচংয়ে ইউপি সদস্য দোলেনা বেগমের সহযোগী হিসেবে আলোচনায় রাজু, নানা অভিযোগ ঘিরে চাঞ্চল্য

টেকনাফ মেরিন ড্রাইভের পাশে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার

সময়: ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

কক্সবাজার টেকনাফ বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া মেরিন ড্রাইভের পাশে  ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, নির্মাণাধীন ভবন ‘ওয়েভস পয়েন্ট লিমিটেড’র খোলা জায়গায় গ্রেনেডটি পড়ে থাকতে দেখে এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে এবং আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।

গ্রেনেডটি কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছেন ওসি গিয়াস উদ্দিন।

তিনি আরও বলেন, ‘গ্রেনেডটি কে বা কারা এনে এখানে ফেলেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গা থানায় নারী উদ্যোক্তার লিখিত অভিযোগ: দোকানে তালা ও চাবি আটকে রাখার নেপথ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি লিন্টু আকন্দ!