Dhaka ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গলাচিপায় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৩ Time View

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে বেতন প্রদান নিশ্চিত করার দাবিতে গলাচিপায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবুজার মো. ইজাজুল হক।

স্মারকলিপি প্রদান শেষে ইউএনও কার্যালয়ের সামনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ গলাচিপা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক কল্যাণ পরিষদ, গলাচিপা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. শামীম হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা আলাল শিকদার এবং সদস্য মুক্তা আক্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টনসহ সাংবাদিক মিঠুন পাল, রিপন বিশ্বাস, মো. হাফিজুল্লাহ, মোহাম্মদ বাপ্পি ও মাজারুল ইসলাম মলি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পভিত্তিকভাবে দায়িত্ব পালন করলেও শিক্ষক ও সংশ্লিষ্ট জনবল চাকরির নিরাপত্তা ও নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে দাবি বাস্তবায়নের জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ইচলী ফেরিঘাটে ২৬০ মিটার সেতু নির্মাণের দাবি জোরালো প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন ঘিরে যানজট নিরসনে দ্রুত উদ্যোগ চায় স্থানীয়রা
Tag :
জনপ্রিয় নিউজ

জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র

গলাচিপায় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সময়: ১২:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে বেতন প্রদান নিশ্চিত করার দাবিতে গলাচিপায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবুজার মো. ইজাজুল হক।

স্মারকলিপি প্রদান শেষে ইউএনও কার্যালয়ের সামনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ গলাচিপা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক কল্যাণ পরিষদ, গলাচিপা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. শামীম হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা আলাল শিকদার এবং সদস্য মুক্তা আক্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টনসহ সাংবাদিক মিঠুন পাল, রিপন বিশ্বাস, মো. হাফিজুল্লাহ, মোহাম্মদ বাপ্পি ও মাজারুল ইসলাম মলি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পভিত্তিকভাবে দায়িত্ব পালন করলেও শিক্ষক ও সংশ্লিষ্ট জনবল চাকরির নিরাপত্তা ও নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে দাবি বাস্তবায়নের জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত