Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত ‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর

  • Reporter Name
  • সময়: ০৮:১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৮৪ Time View

কালিগঞ্জ ব্যুরো:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল (পিকেএম) মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও সমাজসেবক কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক ৪ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক আদেশে বিদ্যালয়টির জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।
বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে ড. মো. মিজানুর রহমানের পাশাপাশি সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সন্নাসী কুমার মিস্ত্রি, অভিভাবক সদস্য হিসেবে সুশান্ত সরদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নবগঠিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের প্রত্যাশা, ড. মিজানুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবগঠিত কমিটির সভাপতি ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষা বোর্ড আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
বিদ্যালয় সংশ্লিষ্টদের আশা, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর

সময়: ০৮:১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬