
আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর,শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল, জানালা কেটে বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন,জানান, ৭ জুন রবিবার সকাল নয়টায় বিদ্যালয়ে এসে দেখেন, বারান্দার গ্রিল ও জানালার গ্রিল কাটা।পরে অফিসের দরজার তালা খুলে ভিতরে গিয়ে দেখেন, অফিসের চারটি আলমারির তালা কাটা এবং অফিসের মেঝেতে কাগজপত্র ছড়ানো, ছিটানো। কে বা কারা রাতের আধারে প্রজেক্টর,কম্পিউটার, কি বোর্ড, মাউস,ওজন মাপার যন্র, ক্ষুদে ডাক্তার ড্রেস. স্টুডেন্ট কাউন্সিল ড্রেস সহ,
জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। প্রধান শিক্ষক জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিবপুর মডেল থানাকে অবহিত করা হয়েছে।
এছাড়া দুলালপুর মোড় সংলগ্ন চর পাড়া জামে মসজিদের ৮টা ফ্যান একটি পাম্প মেশিন চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত
অভিযোগ করেছেন মসজিদ কতৃপক্ষ।
উল্লেখ্য,দুলালপুর ইউনিয়ন এর ভিটিচিনাদী, গড়বাড়ি,
খালপাড়,কাদিরচর,দরগাবন্দ,শিমুলতলা,সহ গ্ৰামগুলোতে কিশোর গ্ৰুপের উৎপাত, লক্ষনীয়।
কিশোর গ্যাং রা মাদক এ আসক্ত, মরন নেশা ইয়াবা
সেবন করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
এলাকার উঠতি বয়সী কিশোর রা বেপরোয়া,
তারা চুরি, ধর্ষণ, সহ নানা অপরাধ করে সমাজে
বিশৃংখলা সৃষ্টি করছে।
আইন শৃঙ্খলা বাহিনী,দৃষ্টি আকর্ষণ করছি!
এদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যাবস্থা গ্ৰহন না করলে
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে।
এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
Reporter Name 
























