Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ, সম্মাননা ও সার্টিফিকেট বিতরন ঝিনাইদহে ৭০০ ফুটের সড়কে ৫০০ ফুটই কাদা: দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে এলাকাবাসী নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে  ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাধবপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

  • Reporter Name
  • সময়: ১২:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৫ Time View

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার বিকেলে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা।

‎কর্মসূচির শুরুতে পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া এবং সেবাসমূহ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, দ্রুত ও কার্যকর বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ সময়, অর্থ ও ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেন।

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সচিব তোফাজ্জল হোসেন লিটন, অফিস সহকারী রাজীব আকনজী, সুবোধ সরকারসহ অন্যান্যরা। পরে
‎ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সুবিধাসমূহ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে গ্রাম আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তির সুযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষ স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
Tag :
জনপ্রিয় নিউজ

ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাধবপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

সময়: ১২:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার বিকেলে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা।

‎কর্মসূচির শুরুতে পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া এবং সেবাসমূহ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, দ্রুত ও কার্যকর বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ সময়, অর্থ ও ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেন।

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সচিব তোফাজ্জল হোসেন লিটন, অফিস সহকারী রাজীব আকনজী, সুবোধ সরকারসহ অন্যান্যরা। পরে
‎ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সুবিধাসমূহ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে গ্রাম আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তির সুযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষ স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়া উপজেলা পাথর ও বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ফেডারেশনের শুভ উদ্বোধন