Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের জেল ও জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৮:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২৭ Time View

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের জেল ও জরিমানা আদায় করা হয়েছে।
মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এই জেল জরিমানা করা হয় বলে সুত্র জানায়।
অভিযুক্ত যুবকের নাম সুজন শেখ (২২)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সুজন শেখকে তার বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার দায়ে ওই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের জেল ও জরিমানা

সময়: ০৮:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬