Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • সময়: ১০:১৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২৮৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ও বহুতল ভবন নির্মাণ, উন্নত লাইব্রেরি স্থাপন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফতেমা আক্তার মাহমুদা (ইভা)।

সম্প্রতি এক লিখিত বক্তব্যে তিনি কলেজটির দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজকে একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে জরুরি ভিত্তিতে একটি ছয়তলা ভবন নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এখন সময় এসেছে আধুনিক শ্রেণিকক্ষ, ডিজিটাল সুবিধা, গবেষণাগার এবং সমৃদ্ধ লাইব্রেরিসহ একটি পূর্ণাঙ্গ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার।

ফতেমা আক্তার মাহমুদা ইভা আরও বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে ভবিষ্যৎ আইনজীবী, বিচারক ও দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে। কিন্তু কলেজটির অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, তাহলে এই সংকট দ্রুত সমাধান সম্ভব।”

তিনি কলেজে আধুনিক ছয়তলা ভবন, খোলা সবুজ পরিবেশ, বড় লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, সেমিনার হল এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে তিনি কলেজের উন্নয়ন কার্যক্রমে নিজের সম্পৃক্ততার আগ্রহ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, তাই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় তাকে যুক্ত করা হলে তিনি দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত।

এছাড়া তিনি সংগঠনগত ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলেজের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

স্থানীয় শিক্ষার্থী ও পর্যবেক্ষকরা মনে করেন, নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। আধুনিক ভবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা গেলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং ভবিষ্যৎ আইন পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সময়: ১০:১৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ও বহুতল ভবন নির্মাণ, উন্নত লাইব্রেরি স্থাপন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফতেমা আক্তার মাহমুদা (ইভা)।

সম্প্রতি এক লিখিত বক্তব্যে তিনি কলেজটির দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজকে একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে জরুরি ভিত্তিতে একটি ছয়তলা ভবন নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এখন সময় এসেছে আধুনিক শ্রেণিকক্ষ, ডিজিটাল সুবিধা, গবেষণাগার এবং সমৃদ্ধ লাইব্রেরিসহ একটি পূর্ণাঙ্গ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার।

ফতেমা আক্তার মাহমুদা ইভা আরও বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে ভবিষ্যৎ আইনজীবী, বিচারক ও দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে। কিন্তু কলেজটির অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, তাহলে এই সংকট দ্রুত সমাধান সম্ভব।”

তিনি কলেজে আধুনিক ছয়তলা ভবন, খোলা সবুজ পরিবেশ, বড় লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, সেমিনার হল এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে তিনি কলেজের উন্নয়ন কার্যক্রমে নিজের সম্পৃক্ততার আগ্রহ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, তাই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় তাকে যুক্ত করা হলে তিনি দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত।

এছাড়া তিনি সংগঠনগত ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলেজের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

স্থানীয় শিক্ষার্থী ও পর্যবেক্ষকরা মনে করেন, নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। আধুনিক ভবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা গেলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং ভবিষ্যৎ আইন পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ