শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের মধ্যে পেটব্যথা, বমি, ডায়রিয়া ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
ঘটনার পর কারখানায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। প্রাথমিকভাবে দূষিত পানি পানকেই অসুস্থতার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 






















