Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের ইটের কাজের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৮:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৪ Time View

মো. মেহেদী হাসান | ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়নমূলক ইটের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শরিফের দোকান থেকে ব্রিজ পর্যন্ত সড়কটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জয়নুল, সাবেক যুবদল সভাপতি আবু বকর সিদ্দিক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ, যুবদল সদস্য সচিব হাসেম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সড়কটি উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এ প্রকল্পের সরাসরি সুফল ভোগ করবেন।

তারা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ইটের সলিং কাজ শেষ হলে এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন। মোনাজাতের মাধ্যমে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  পদ্মা সেতু ৪ বছর: টোল আয় ছাড়াল ৩ হাজার ৩৯৪ কোটি, যানবাহন ২.৬৭ কোটি
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের ইটের কাজের উদ্বোধন

সময়: ০৮:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মো. মেহেদী হাসান | ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়নমূলক ইটের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শরিফের দোকান থেকে ব্রিজ পর্যন্ত সড়কটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জয়নুল, সাবেক যুবদল সভাপতি আবু বকর সিদ্দিক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ, যুবদল সদস্য সচিব হাসেম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সড়কটি উন্নয়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এ প্রকল্পের সরাসরি সুফল ভোগ করবেন।

তারা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ইটের সলিং কাজ শেষ হলে এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন। মোনাজাতের মাধ্যমে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন