Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন দ্বিতীয় দিনে,বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে,ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ আটকে গেলো আধুনিকতার ভিড়ে ডুমুরিয়া থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ইনসেপ্টা ফার্মার জেলা প্রতিনিধি নিহত হারানো বিজ্ঞপ্তি! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪ কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১০:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১০ Time View

মো. মেহেদী হাসান ,

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে আদাবাড়িয়া কবরস্থান পর্যন্ত দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়কের মাটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের মাটির কাজের সূচনা হয়।উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সাহাদাত হোসেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় আতাউর রহমান খোকন বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি খাতের উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছেন, তা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত পাবনা সিরাজগঞ্জ-৩৩০আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা-এর উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এবং কবরস্থান লাশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।উন্নয়ন কাজ সম্পন্ন হলে কঠবাড়িয়া-গোপালপুর এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন

সময়: ১০:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মো. মেহেদী হাসান ,

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে আদাবাড়িয়া কবরস্থান পর্যন্ত দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়কের মাটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের মাটির কাজের সূচনা হয়।উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সাহাদাত হোসেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় আতাউর রহমান খোকন বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি খাতের উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে ফায়ার সার্ভিস স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছেন, তা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত পাবনা সিরাজগঞ্জ-৩৩০আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা-এর উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এবং কবরস্থান লাশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।উন্নয়ন কাজ সম্পন্ন হলে কঠবাড়িয়া-গোপালপুর এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় ২ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ