Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত ‘দেশি হাট’ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৮:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৮ Time View

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিপণি বিতানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া।

উদ্বোধন শেষে তিনি ‘দেশি হাট’-এর প্রতীকী চাবি নারী উদ্যোক্তা খুকুমণি ও আখি সরকারের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের উৎপাদিত দেশীয় পণ্যের জন্য টেকসই বাজার ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ভার্ড-একশনএইড বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আয়োজকদের ভাষ্য, ‘দেশি হাট’ শুধু একটি বিপণি বিতান নয়; এটি গ্রামীণ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। উপস্থিত অতিথিরাও এ উদ্যোগকে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুনঃ  ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

বাদাঘাট (দক্ষিণ) ইউপি চত্বরে নারী পরিচালিত ‘দেশি হাট’ উদ্বোধন

সময়: ০৮:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চত্বরে নারী পরিচালিত বিপণি বিতান ‘দেশি হাট’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিপণি বিতানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া।

উদ্বোধন শেষে তিনি ‘দেশি হাট’-এর প্রতীকী চাবি নারী উদ্যোক্তা খুকুমণি ও আখি সরকারের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের উৎপাদিত দেশীয় পণ্যের জন্য টেকসই বাজার ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ভার্ড-একশনএইড বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আয়োজকদের ভাষ্য, ‘দেশি হাট’ শুধু একটি বিপণি বিতান নয়; এটি গ্রামীণ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। উপস্থিত অতিথিরাও এ উদ্যোগকে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি!