Dhaka ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বএিশের জন্য বহুদূর

  • Reporter Name
  • সময়: ১১:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২১৮ Time View

বএিশের জন্য বহুদূর

কামাল উদ্দিন আহমেদ

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
ধানমন্ডি বএিশের জন্য যেতে পারি বহুদূর;
দেশের স্থল-জল-আকাশ ডিঙিয়ে
বিশ্বব্রহ্মাণ্ডের মহাকাশে,
যেখানে বসে আছেন স্বয়ং বঙ্গবন্ধু।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
রক্তাক্ত বএিশের জন্য যেতে পারি বহুদূর।
কবিতায়, গল্পে, উপন্যাসে
তুলে আনতে তাকে;
যেতে পারি মরণপথ ডিঙিয়ে
ইতিহাসের, ঐতিহ্যের বএিশের জন্য।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
কেন যাব? জানেন তো—
বএিশ আমার ছয় দফা,
বএিশ আমার এগারো দফা,
বএিশ আমার স্বাধীনতার পতাকা,
বএিশ আমার স্বাধীনতার ইশতেহার,
বএিশ আমার সাতই মার্চ,
বএিশ আমার তেইশে মার্চ,
বএিশ আমার স্বাধীনতার সংগ্রাম,
বএিশ আমার সশস্ত্র মুক্তিযুদ্ধ;
বএিশকে আমি তুলে আনতে চাই
বাঙালির হৃদয়ে, মননে।
অন্তত বিশুদ্ধ ইচ্ছার একটি শব্দ
চিৎকার করে সাক্ষ্য দেবে,
কত ভালোবাসা জমা আছে আমার
রক্তাক্ত বএিশের জন্য।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
বএিশকে তুলে আনতে চাই
ইতিহাসের সত্য আসনে।
বএিশ ফিরে পাবে তার প্রাণ,
আনন্দের বাতাসে বাড়িয়ে দেবে হাত
আমার, এই অধমের দিকে।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
ধানমন্ডি বএিশের জন্য যেতে পারি বহুদূর।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

বএিশের জন্য বহুদূর

সময়: ১১:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

বএিশের জন্য বহুদূর

কামাল উদ্দিন আহমেদ

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
ধানমন্ডি বএিশের জন্য যেতে পারি বহুদূর;
দেশের স্থল-জল-আকাশ ডিঙিয়ে
বিশ্বব্রহ্মাণ্ডের মহাকাশে,
যেখানে বসে আছেন স্বয়ং বঙ্গবন্ধু।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
রক্তাক্ত বএিশের জন্য যেতে পারি বহুদূর।
কবিতায়, গল্পে, উপন্যাসে
তুলে আনতে তাকে;
যেতে পারি মরণপথ ডিঙিয়ে
ইতিহাসের, ঐতিহ্যের বএিশের জন্য।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
কেন যাব? জানেন তো—
বএিশ আমার ছয় দফা,
বএিশ আমার এগারো দফা,
বএিশ আমার স্বাধীনতার পতাকা,
বএিশ আমার স্বাধীনতার ইশতেহার,
বএিশ আমার সাতই মার্চ,
বএিশ আমার তেইশে মার্চ,
বএিশ আমার স্বাধীনতার সংগ্রাম,
বএিশ আমার সশস্ত্র মুক্তিযুদ্ধ;
বএিশকে আমি তুলে আনতে চাই
বাঙালির হৃদয়ে, মননে।
অন্তত বিশুদ্ধ ইচ্ছার একটি শব্দ
চিৎকার করে সাক্ষ্য দেবে,
কত ভালোবাসা জমা আছে আমার
রক্তাক্ত বএিশের জন্য।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
বএিশকে তুলে আনতে চাই
ইতিহাসের সত্য আসনে।
বএিশ ফিরে পাবে তার প্রাণ,
আনন্দের বাতাসে বাড়িয়ে দেবে হাত
আমার, এই অধমের দিকে।

আমি যেতে পারি বহুদূর,
এবং যাব—
ধানমন্ডি বএিশের জন্য যেতে পারি বহুদূর।