Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ

  • Reporter Name
  • সময়: ১১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে গত রবিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পহরচাঁন্দা পশ্চিমপাড়া এলাকায় বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা সবসময় প্রস্তুত।’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত সাত দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পক্ষ থেকে সীমিত পরিসরে কিছু সহায়তা মিললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে সংগঠনটির এমন সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ

সময়: ১১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে গত রবিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পহরচাঁন্দা পশ্চিমপাড়া এলাকায় বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা সবসময় প্রস্তুত।’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত সাত দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পক্ষ থেকে সীমিত পরিসরে কিছু সহায়তা মিললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে সংগঠনটির এমন সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

আরও পড়ুনঃ  গলাচিপায় ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির