Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এক সপ্তাহ পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৫ Time View

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগে ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে বর্ষাকালে ভ্রমণের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং জেলা প্রশাসনের জারি করা সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে টানা বৃষ্টি, পাহাড়ধসের আশঙ্কা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় গত ৭ জুলাই জেলা প্রশাসন জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। ফলে ওই সময় নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি।

এদিকে বৈরী আবহাওয়া ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাজেকে অবস্থানরত ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রথম ধাপে ৯ জুলাই ১৫০ জন এবং দ্বিতীয় ধাপে ১০ জুলাই আরও ৩১১ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। পরবর্তীতে অবশিষ্ট পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

এক সপ্তাহ পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

সময়: ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬