Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক নিজামুদ্দিন দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগ বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা শিবপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা নিয়ে বিতর্ক, নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

ডুমুরিয়ার কৃষিনির্ভর পূর্বাঞ্চলের প্রাণরস হিসেবে পরিচিত হরি ভদ্রা নদীর নাব্যতা সংকট ও জলাবদ্ধতা নিরসনে চলমান পলি অপসারণ কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন করেছে বিভাগীয় ও উপজেলা প্রশাসন।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকায় হরি ভদ্রা নদীর পুনঃখনন ও পলি অপসারণ কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী কৃষকরা।

ডোমরা বিলসহ ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হরি ভদ্রা নদী। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন অংশে অতিরিক্ত পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে হাজার হাজার একর ফসলি জমি ও মৎস্য ঘের জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।

কৃষি ও মৎস্য খাতের সম্ভাব্য ক্ষতি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নদীতে ড্রেজিং ও পলি অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান খনন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পলি অপসারণ কার্যক্রম আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় স্থানীয় ভুক্তভোগী কৃষকদের পক্ষে তাদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন খর্ণিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি ও ইউপি সদস্য মোল্যা আবুল কাশেম।

তিনি বলেন, “হরি ভদ্রা নদী আমাদের এলাকার কৃষির প্রাণ। নদীতে দ্রুত পলি জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিলে জমে থাকা পানি নামতে পারছে না। সামনে রোপা আমন মৌসুম। নদী সময়মতো পরিষ্কার না হলে হাজার হাজার একর ধানক্ষেত পানির নিচে তলিয়ে যেতে পারে এবং বহু মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

আরও পড়ুনঃ  নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

তিনি আরও বলেন, “আমরা চাই পলি অপসারণ কাজ যেন শুধু সাময়িকভাবে না হয়; বরং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেওয়া হোক।”

প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ পরিদর্শনকে স্বাগত জানিয়ে মোল্যা আবুল কাশেম বলেন, “বিভাগীয় কমিশনার, ইউএনও এবং সেনাবাহিনীর কর্মকর্তারা সরাসরি আমাদের সমস্যা দেখতে এসেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের দাবি হলো—ড্রেজিং কাজের গতি আরও বাড়াতে হবে এবং নদীর ভাটি অঞ্চল পর্যন্ত পলি সম্পূর্ণ অপসারণ করতে হবে।”

তিনি বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে কৃষক ও মৎস্য চাষিরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।”

পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারা আশ্বস্ত করেন, হরি ভদ্রা নদীর পলি অপসারণ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Tag :
জনপ্রিয় নিউজ

যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন

ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা

সময়: ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

ডুমুরিয়ার কৃষিনির্ভর পূর্বাঞ্চলের প্রাণরস হিসেবে পরিচিত হরি ভদ্রা নদীর নাব্যতা সংকট ও জলাবদ্ধতা নিরসনে চলমান পলি অপসারণ কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন করেছে বিভাগীয় ও উপজেলা প্রশাসন।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকায় হরি ভদ্রা নদীর পুনঃখনন ও পলি অপসারণ কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী কৃষকরা।

ডোমরা বিলসহ ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হরি ভদ্রা নদী। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন অংশে অতিরিক্ত পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে হাজার হাজার একর ফসলি জমি ও মৎস্য ঘের জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।

কৃষি ও মৎস্য খাতের সম্ভাব্য ক্ষতি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নদীতে ড্রেজিং ও পলি অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান খনন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পলি অপসারণ কার্যক্রম আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় স্থানীয় ভুক্তভোগী কৃষকদের পক্ষে তাদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন খর্ণিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি ও ইউপি সদস্য মোল্যা আবুল কাশেম।

তিনি বলেন, “হরি ভদ্রা নদী আমাদের এলাকার কৃষির প্রাণ। নদীতে দ্রুত পলি জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিলে জমে থাকা পানি নামতে পারছে না। সামনে রোপা আমন মৌসুম। নদী সময়মতো পরিষ্কার না হলে হাজার হাজার একর ধানক্ষেত পানির নিচে তলিয়ে যেতে পারে এবং বহু মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

আরও পড়ুনঃ  অন্ধ স্ত্রীকে নিয়ে রাস্তায় , রাস্তায় সাহায্য তুলে ছাইদুল