Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন: সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব কারিগরি, মাদরাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ১৪৪৭ হিজরি সনের এই মহিমান্বিত দিবসটি এ বছর উদযাপিত হবে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে। এতে বলা হয়েছে, দেশের সব পলিটেকনিক, মেরিন, কৃষি, বন, মৎস্য, প্রাণিসম্পদ, বিএম শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মিলাদ মাহফিলসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডও দেশের সব আলিয়া ও কওমি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভা আয়োজনের নির্দেশনা দিয়েছে। ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে গুরুত্বারোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে ছুটি নির্ধারিত হয়েছে ৬ সেপ্টেম্বর (শনিবার)।

এই দিনটি উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ডাক বিভাগ, হাসপাতাল, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবার আওতায় থাকা কর্মী ও প্রতিষ্ঠানসমূহ ছুটির আওতামুক্ত থাকবে।

সতর্কতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে, যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত বলেই আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন: সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

সময়: ০১:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সব কারিগরি, মাদরাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ১৪৪৭ হিজরি সনের এই মহিমান্বিত দিবসটি এ বছর উদযাপিত হবে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে। এতে বলা হয়েছে, দেশের সব পলিটেকনিক, মেরিন, কৃষি, বন, মৎস্য, প্রাণিসম্পদ, বিএম শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মিলাদ মাহফিলসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডও দেশের সব আলিয়া ও কওমি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভা আয়োজনের নির্দেশনা দিয়েছে। ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে গুরুত্বারোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে ছুটি নির্ধারিত হয়েছে ৬ সেপ্টেম্বর (শনিবার)।

এই দিনটি উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ডাক বিভাগ, হাসপাতাল, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবার আওতায় থাকা কর্মী ও প্রতিষ্ঠানসমূহ ছুটির আওতামুক্ত থাকবে।

সতর্কতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে, যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত বলেই আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী