Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

  • Reporter Name
  • সময়: ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪৮ Time View

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষের মেলামেশা নেই: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজনকে নিয়েই তারা বিচ্ছিন্নভাবে বসবাস করে।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সাইবার জগতে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের কারণে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত চরিত্র সম্পর্কে সচেতন মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার আচরণ প্রায় একই রকম বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে তারা সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে সমালোচকদের কণ্ঠরোধের চেষ্টা করে।

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, দলটির বিভিন্ন বয়ানকে মিথ্যা হিসেবে তুলে ধরার পর থেকেই শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও এর প্রতিফলন দেখা গেছে বলে দাবি করেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসায় দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সময়: ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬