
মতিউর রহমান,সরিষাবাড়ি- জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ি আওনা ইউনিয়নে কুড়ালিয়া পটল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২ টি পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ (চেক) সহায়তা প্রদান করা হয়েছেে। মানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এঁর সহযোগীতায় পিআইও অফিসের মাধ্যমে ১৯ নভেম্বর বিকেলে এ সহায়তা প্রদান করা হয়।
সুত্র জানায়,নভেম্বর ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দরিদ্র কৃষক আবু বকর সিদ্দিক (৫৫) ও তার ছেলে ছাইদুল ইসলামের বসত ঘর আসবাব পত্র এবং আবু বকরের দেড় লক্ষ টাকা মূল্যের একটি ষাঁড় গরু ও গোয়াল ঘর পুড়ে যায়। এতে উভয় পরিবারের প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা যায়। আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান ভূক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পিআইও অফিসের মাধ্যমে পরিবার দুটিকে নগদ কুড়ি হাজার টাকা ও ২ বান্ডেল ঢেউ টিন সাথে ছয় হাজার টাকা সহায়তা দেয়া হয়।গতকাল বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে পিআইও অফিসের সফিস সহকারী লিয়াকত আলী ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সহায়তার চেক প্রদান করেন।
অর্থিক সহায়তা ও ঢেউ টিন পেয়ে আবু বকর ও ছাইদুল হাসান পিআইও অফিস,মাননীয় সংসদ সদস্য এবং সহযোগীতাকারী সুরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 
























