Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি। বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী

  • Reporter Name
  • সময়: ১২:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে চলাচলের সড়কগুলোর উন্নয়ন না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকল্প-সংক্রান্ত নথি অনুযায়ী, জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, কালভার্ট ও সংস্কারকাজসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। নথিতে প্রকল্পগুলোর কাজ শুরুর তারিখ ১৪ জুন ২০২৬ এবং শেষ করার সময়সীমা ৩০ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রকল্পগুলোর কাজ মাঠপর্যায়ে শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব এলাকার সড়ক ও অবকাঠামোর উন্নয়নের আশায় রয়েছেন তাঁরা। বিশেষ করে বেহাল সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে। উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বিদেশী আশরাফ, খোকা মিয়া আলমগীর জানান, দীর্ঘদিন ধরে তাঁরা সড়কের দুরবস্থার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। সড়কটির উন্নয়নকাজ না হওয়ায় প্রতিদিনই চলাচলে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। সরকারি বরাদ্দ থাকার পরও কেন কাজ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত উন্নয়নকাজ শুরু করার দাবি জানান তাঁরা।
এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ার বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার মণ্ডল ইটের দাম বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে কাজ না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন প্রকল্পগুলোর কাজ শুরু করা সম্ভব হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত জানান, প্রকল্পগুলোর কাজ শুরু না হওয়ায় ইতোমধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু চিঠি দেওয়ার মধ্যেই যেন প্রশাসনের পদক্ষেপ সীমাবদ্ধ না থাকে। প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্থ ছাড়, কার্যাদেশ, বাস্তবায়ন কমিটি গঠন এবং বরাদ্দের অর্থ ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়ে থাকলে তা কোন খাতে ব্যয় হয়েছে, আর অর্থ ছাড় না হয়ে থাকলে তার কারণ কী—এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু বরাদ্দ দেওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন। তাই প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী

সময়: ১২:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

 

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে চলাচলের সড়কগুলোর উন্নয়ন না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকল্প-সংক্রান্ত নথি অনুযায়ী, জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ, কালভার্ট ও সংস্কারকাজসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। নথিতে প্রকল্পগুলোর কাজ শুরুর তারিখ ১৪ জুন ২০২৬ এবং শেষ করার সময়সীমা ৩০ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রকল্পগুলোর কাজ মাঠপর্যায়ে শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব এলাকার সড়ক ও অবকাঠামোর উন্নয়নের আশায় রয়েছেন তাঁরা। বিশেষ করে বেহাল সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে। উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বিদেশী আশরাফ, খোকা মিয়া আলমগীর জানান, দীর্ঘদিন ধরে তাঁরা সড়কের দুরবস্থার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। সড়কটির উন্নয়নকাজ না হওয়ায় প্রতিদিনই চলাচলে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। সরকারি বরাদ্দ থাকার পরও কেন কাজ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত উন্নয়নকাজ শুরু করার দাবি জানান তাঁরা।
এদিকে প্রকল্পের কাজ শুরু না হওয়ার বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার মণ্ডল ইটের দাম বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে কাজ না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন প্রকল্পগুলোর কাজ শুরু করা সম্ভব হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত জানান, প্রকল্পগুলোর কাজ শুরু না হওয়ায় ইতোমধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু চিঠি দেওয়ার মধ্যেই যেন প্রশাসনের পদক্ষেপ সীমাবদ্ধ না থাকে। প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অর্থ ছাড়, কার্যাদেশ, বাস্তবায়ন কমিটি গঠন এবং বরাদ্দের অর্থ ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়ে থাকলে তা কোন খাতে ব্যয় হয়েছে, আর অর্থ ছাড় না হয়ে থাকলে তার কারণ কী—এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু বরাদ্দ দেওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন। তাই প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী