Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

  • Reporter Name
  • সময়: ১২:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২ Time View

বিশেষ প্রতিনিধি:

আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল আখ্যা দিয়ে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে দলটিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে নবনামকরণ করা ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ ও ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর স্মৃতিবিজড়িত এ দুটি ক্রীড়া স্থাপনা রংপুরের ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্মারক হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল

আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

সময়: ১২:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬