
আবু নাঈম রিপন,নরসিংদী শিবপুর ঃ নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর ১০টি পূজা মন্ডপ ২৯ইং সেপ্টেম্বর সোমবার পরিদর্শন করলেন শিবপুরের জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব,আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃর্ধা। দুলালপুর হিন্দু পাড়া, ভিটিচিনাদী, গড়বাড়ী, মানিকদী লাকপুর বাজার ও পাড়াতলা পূজা মন্ডপ পরিদর্শন করলেন।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল মান্নান ভূইয়া পরিষদের আহবায়ক, কাঞ্চন মাস্টার, উপজেলার বিশিষ্ট ঠিকাদার রিপন, সাবেক মেম্মার ছালাম মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী রোকন প্রধান, বিশিষ্ট ব্যাবসায়ী সুরুজ প্রমুখ।
এছাড়া স্থানীয় ও উপজলা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আবু নাঈম রিপন 


























