Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আপনার সন্তান কোথায় যায়, খোঁজ রাখুন

  • Reporter Name
  • সময়: ০৭:১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ Time View

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

আপনার সন্তান কোথায় যায়, খোঁজ রাখুন। আপনার সন্তান কার সঙ্গে মিশছে, সে বিষয়েও নজর রাখুন।

বর্তমানে পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে নানা দুঃখজনক ঘটনা। এমন কিছু ঘটনা রয়েছে, যার জন্য কোনো বাবা-মাই কখনো প্রস্তুত থাকেন না। বাবা-মা কখনোই ভাবেননি, এমন একটি দুঃসংবাদ একদিন পুরো পরিবারে নেমে আসবে অমানিশার অন্ধকার।

প্রতিটি বাবা-মা সন্তানকে নিয়ে অনেক আশা করেন, স্বপ্ন দেখেন। এটাই স্বাভাবিক। কিন্তু সামান্য একটি ভুলের কারণে সেই স্বপ্ন ও আশা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে।

সমাজের কিছু অসাধু ও বিপথগামী মানুষ আপনার সন্তানকে ভুল পথে নিয়ে যেতে পারে। অন্ধকারের সেই পথে একবার পা বাড়ালে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে পড়ে। তাই সময় থাকতেই সন্তানের প্রতি নজর দেওয়া প্রয়োজন।

আপনার সন্তানকে সময় দিন। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সন্তানের প্রতিটি মুহূর্তের খোঁজ নেওয়ার চেষ্টা করুন। সে ঠিকমতো লেখাপড়া করছে কি না, নিয়মিত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে কি না—এসব বিষয়ে খোঁজ রাখুন।

সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ক্ষেত্রেও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। বয়স ও প্রয়োজন বিবেচনা না করে দামি মোবাইল ফোন কিনে দেওয়া কখনো কখনো সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রযুক্তির ভালো দিকের পাশাপাশি এর অপব্যবহার সম্পর্কেও সন্তানকে সচেতন করতে হবে।

আপনার সন্তান কিংবা আপনি যাদের বিশ্বাস করেন, তাদের মাধ্যমেও নানা ধরনের প্রতারণা বা বিপদের শিকার হতে পারেন। তাই সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়ে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তার কথা শুনুন, তার বন্ধুদের সম্পর্কে জানুন এবং সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে—এসব বিষয়ে খোঁজ রাখুন। শুধু শাসন নয়, ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমেও সন্তানকে সঠিক পথে রাখা সম্ভব।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আমরা কেউই চাই না, একটি ফুটফুটে শিশুর ভবিষ্যৎ ভুল সিদ্ধান্ত, অসৎ সঙ্গ কিংবা অসচেতনতার কারণে নষ্ট হয়ে যাক। তাই আসুন, সন্তানকে সময় দিই, তার কথা শুনি এবং তার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতন হই।

একটি সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকের সচেতনতার বিকল্প নেই।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

আপনার সন্তান কোথায় যায়, খোঁজ রাখুন

সময়: ০৭:১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

আপনার সন্তান কোথায় যায়, খোঁজ রাখুন। আপনার সন্তান কার সঙ্গে মিশছে, সে বিষয়েও নজর রাখুন।

বর্তমানে পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে নানা দুঃখজনক ঘটনা। এমন কিছু ঘটনা রয়েছে, যার জন্য কোনো বাবা-মাই কখনো প্রস্তুত থাকেন না। বাবা-মা কখনোই ভাবেননি, এমন একটি দুঃসংবাদ একদিন পুরো পরিবারে নেমে আসবে অমানিশার অন্ধকার।

প্রতিটি বাবা-মা সন্তানকে নিয়ে অনেক আশা করেন, স্বপ্ন দেখেন। এটাই স্বাভাবিক। কিন্তু সামান্য একটি ভুলের কারণে সেই স্বপ্ন ও আশা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে।

সমাজের কিছু অসাধু ও বিপথগামী মানুষ আপনার সন্তানকে ভুল পথে নিয়ে যেতে পারে। অন্ধকারের সেই পথে একবার পা বাড়ালে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে পড়ে। তাই সময় থাকতেই সন্তানের প্রতি নজর দেওয়া প্রয়োজন।

আপনার সন্তানকে সময় দিন। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সন্তানের প্রতিটি মুহূর্তের খোঁজ নেওয়ার চেষ্টা করুন। সে ঠিকমতো লেখাপড়া করছে কি না, নিয়মিত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে কি না—এসব বিষয়ে খোঁজ রাখুন।

সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ক্ষেত্রেও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। বয়স ও প্রয়োজন বিবেচনা না করে দামি মোবাইল ফোন কিনে দেওয়া কখনো কখনো সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রযুক্তির ভালো দিকের পাশাপাশি এর অপব্যবহার সম্পর্কেও সন্তানকে সচেতন করতে হবে।

আপনার সন্তান কিংবা আপনি যাদের বিশ্বাস করেন, তাদের মাধ্যমেও নানা ধরনের প্রতারণা বা বিপদের শিকার হতে পারেন। তাই সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়ে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তার কথা শুনুন, তার বন্ধুদের সম্পর্কে জানুন এবং সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে—এসব বিষয়ে খোঁজ রাখুন। শুধু শাসন নয়, ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমেও সন্তানকে সঠিক পথে রাখা সম্ভব।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত