Dhaka ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • সময়: ০৯:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার দিনব্যাপী প্রেসক্লাব প্রাঙ্গণে প্রার্থীদের উপস্থিতিতে জমে ওঠে প্রাণবন্ত পরিবেশ। সহকর্মীদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় মুখর ছিল পুরো এলাকা।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া জানান, আগামী ২৮ এপ্রিল শরীয়তপুর প্রেসক্লাবের ২১টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ৫ জন, সাধারণ পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধক্ষ্য পদে ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন, আইন সম্পাদক পদে ৩ জন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৩ জন ও কার্যকরী সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের দিন প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহার ২২ এপ্রিল।

প্রেসক্লাবের এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গঠিত হবে বলে আশা করছেন কর্মরত সাংবাদিকসহ সুধী সমাজ।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাগজে রাস্তা, বাস্তবে নেই
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

সময়: ০৯:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার দিনব্যাপী প্রেসক্লাব প্রাঙ্গণে প্রার্থীদের উপস্থিতিতে জমে ওঠে প্রাণবন্ত পরিবেশ। সহকর্মীদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় মুখর ছিল পুরো এলাকা।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া জানান, আগামী ২৮ এপ্রিল শরীয়তপুর প্রেসক্লাবের ২১টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ৪ জন, সহ সভাপতি পদে ৫ জন, সাধারণ পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধক্ষ্য পদে ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন, আইন সম্পাদক পদে ৩ জন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৩ জন ও কার্যকরী সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাত্র ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের দিন প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহার ২২ এপ্রিল।

প্রেসক্লাবের এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গঠিত হবে বলে আশা করছেন কর্মরত সাংবাদিকসহ সুধী সমাজ।

আরও পড়ুনঃ  আলহাজ্ব শেখ আব্দুর রহমান এর ইন্তেকালে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি ও উপদেষ্টাবৃন্দের গভীরশোক জ্ঞাপন